• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

সেনা সদস্যদের হাতে আটক কাউন্সিলরের বিচার দাবিতে বিক্ষোভ

সেনা সদস্যদের হাতে
আটক কাউন্সিলরের
বিচার দাবিতে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা আশরাফুল আলম শামীমকে সেনা সদস্যরা ১৭ আগস্ট শনিবার রাতে আটক করেছেন। তার বিরুদ্ধে সরকার পরিবর্তনের পর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ছিল বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা। এ ঘটনায় শামীম কারাগারে আছেন। নিজ এলাকার বিভিন্ন বাসায় হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগেরও অভিযোগ উঠেছে। এবার নারী-পুরুষ নির্বিশেষে ৫নং ওয়ার্ডের বাসিন্দারা শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শামীমের বিরুদ্ধে অভিযোগ, সরকার পরিবর্তনের পর তিনি হারুয়া এলাকার অনেক মানুষের বাড়িঘরে হামলা, অগ্নি সংযোগ ও লুটতরাজ চালিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে শামীমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এসময় বক্তৃতা করেন মো. আরমান, হাসিবুল হোসাইন ও রুমেল হাসনাত। বক্তাগণ বলেন, শামীমের বিরুদ্ধে গত ১০ আগস্ট রাতে শহরের ঈশাখাঁ সড়কের ‘টপ টেন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মালিক সৈয়দ মিয়াকে অপহরণ করেছেন। তাঁর স্ত্রীকে রক্তাক্ত জখম করেছেন। সেনা সদস্যরা সৈয়দ মিয়াকে উদ্ধার করেছেন।
এলাকার যারা শামীমের বিরুদ্ধে ছিলেন, তাদের বাড়িঘরে হামলা ও লুটতরাজ করেছেন। মঙ্গলবার রাতেও রাকিব নামে একজনের বাড়িতে শামীমের বাহিনী অগ্নিসংযোগ করেছে বলে বক্তাগণ অভিযোগ করেন। বক্তাগণ শামীমকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত করেছেন। শামীম কারাগারে বসেও অস্ত্রের হুমকি দিচ্ছেন। যারা তার বিরুদ্ধে কথা বলছেন, কারাগার থেকে বেরিয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। শামীমের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে জানিয়ে বক্তাগণ কাউন্সিলর পদ থেকে তার অপসারণ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *