• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৩ জুন রোববার সকালে হোসেনপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ, সাবেক প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও উপজেলা আওয়ামী লীগ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *