• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

এমপির হস্তক্ষেপে ভিজিএফ বন্ধের অভিযোগে মানববন্ধন

এমপির হস্তক্ষেপে ভিজিএফ
বন্ধের অভিযোগে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ৬ হাজার ৮৬২টি দরিদ্র পরিবারের ভিজিএফ চাল বিতরণ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ১৫ জুন শনিবার বিকালে বৌলাই বাইপাস সড়কে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তৃতা করেন বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, স্থানীয় নেতা সালাহ উদ্দিন প্রমুখ।
সংসদ সদস্যকে অবহিত করে তাঁর পরামর্শক্রমে ভিজিএফ চাল বিতরণের শর্ত থাকলেও কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম তা করেননি বলে এমপি অভিযোগ তুলেছেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ১৩ জুন চিঠি দিয়েছিলেন। এ চিঠি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল ওই দিনই বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলমকে সংসদ সদস্যকে অবহিত করে দ্রুততম সময়ের মধ্যে ভিজিএফ চাল বিতরণে অনুরোধ জানিয়েছিলেন। সেই মোতাবেক ১৫ জুন শনিবার সকাল থেকে চাল বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল।
বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন ও স্থানীয় নেতা সালাহ উদ্দিন মানববন্ধনে বলেছেন, এমপির নির্দেশে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের আগে গরিব মানুষেরা চাল পাচ্ছেন না। তারা রোববার সকালে নিজেদের উদ্যোগে গুদাম থেকে ভিজিএফ চালগুলো বিতরণ করে দেবেন। সবাইকে আহবান জানিয়েছেন, সকালে চাল নিতে ইউপি কার্যালয়ে যাওয়ার জন্য।
তবে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গত সংসদ নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন সংসদ সদস্যের ভাই স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলামের পক্ষে কাজ করেছিলেন। সংসদ নির্বাচনের বিরোধ উপজেলা নির্বাচনেও ছিল। এখনও চলমান রয়েছে। ভিজিএফ চাল বিতরণ নিয়ে সেই বিরোধই প্রতিফলিত হচ্ছে বলে তারা মন্তব্য করেছেন। বৌলাই ইউনিয়নে ৬ হাজার ৮৬২টি গরিব পরিবার ১০ কেজি করে চাল পাবে।
এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য এমপি জাকিয়া নূর লিপিকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন ও বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহববু আলমকে একাধিকবার ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *