• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

কটিয়াদীতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক, পুলিশের গুলি, গ্রেপ্তার ২৩

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ও ভাট্রা গ্রামের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী মাইকে ঘোষনা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২ জুন বুধবার বিকাল থেকে সংঘর্ষে শতাধিকলে ব্যাক্তি আহত হয়। পুলিশ ৩০ বাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা কিশোরগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সুফিয়া মেম্বার-শাহজাহান মেম্বারসহ ২৩ জনকে আটক করে। ভাট্রা এলাকার সোহেল মিয়া বলেন তুচ্ছ ঘটনা, তবে তাদের সাথে আমাদের পূর্ববিরোধ রয়েছে। আহত ছুট্টু রহমান, উজ্জল, আওলাদ, হারুন, লতিফ, শিবলু, দিদারকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। করগাঁও ইউনিয়ন চেয়ারম্যন নাদিম মোল্লা বলেন আমি একপক্ষ কে নিয়ন্ত্রন, অন্য পক্ষকে পুলিশ নিয়ন্ত্রন করে নিয়ে যায়। করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম বলেন ঈদের সময় এ ঘটনায় এলাকাবাসী পালিয়ে বেড়াচ্ছে। তবে উভয় পক্ষকে শান্তÍ থাকতে আহ্বান করা হয়েছে। তবে ঈদে যেন সাধারন মানুষ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
কটিয়াদী থানার ওসি দাউদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে পুলিশের ৭ জন সদস্য আহত হয়। এ ব্যাপারে ২৩ জনকে এজাহারনামীয় আসামি করে ১৪ জুন বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *