• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

কিশোরগঞ্জে ভিটামিন-এ খাচ্ছে ৫ লক্ষাধিক শিশু

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
খাচ্ছে ৫ লক্ষাধিক শিশু

# নিজস্ব প্রতিবেদক :-
এবার কিশোরগঞ্জে ভিটামিন-এ ক্যাপসুল খাচ্ছে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশু। ১ জুন শনিবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসব শিশুর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের চার লাখ ৬১ হাজার ৫০০ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে লাল রঙের ক্যাপসুল।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. একরাম উল্লাহসহ অন্যান্য চিকিৎসকগণ। প্রধান অতিথি একটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁেজ খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন সাইফুল ইসলাম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *