• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দুই ছাত্রীর শ্লীলতাহানি মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

দুই ছাত্রীর শ্লীলতাহানি
মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
দুই ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ছাত্রীর মায়ের মামলায় এক মহিলা মাদ্রাসার অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে আজ ৩১ মে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের এক ছাত্রীর মা মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার সতাল এলাকার মাদানিয়া মহিলা কওমি মাদ্রাসার হোস্টেলে বেশ কিছু ছাত্রী অবস্থান করে মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসার অধ্যক্ষ করিমগঞ্জের নানশ্রী গ্রামের হুমায়ুন কবীর (৪৮) বাদীর ১১ বছরের মেয়ে ও একই গ্রামের এক সহপাঠীকে গত তিন মাস ধরে শারীরিক নির্যাতন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বুধবার রাত ৮টার দিকে অধ্যক্ষ এই দুই মেয়েকে তার অফিস কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। এসময় তারা চিৎকার করলে অধ্যক্ষ তাদের গলায় চেপে ধরেন। এক পর্যায়ে মেয়ে দুটি কৌশলে বের হয়ে রাতেই বাড়ি গিয়ে বাদীকে ঘটনা জানান। এরপর তিনি আজ শুক্রবার শেষ রাতে সদর থানায় গিয়ে অধ্যক্ষকে একমাত্র আসামী করে মামলা করেন। আর রাতেই মাদ্রাসার কাছ থেকে অধ্যক্ষ হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. গোলাম মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *