• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

ছাত্রলীগ নেতার হত্যাকারী
মিজানের জবানবন্দী

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের ছাত্রলীগ নেতা মুখলেছ উদ্দিন ভূঁইয়ার খুনের দায় স্বীকার করে প্রধান আসামি মিজান (২৬) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মিজানকে গ্রেপ্তারের পর ২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে জেলা শহরের নরসুন্দা নদী থেকে মিজানের দেখানো মতে মুখলেছ উদ্দিন ভূঁইয়ার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এরপর সন্ধ্যায় মিজানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের খাস কামরায় নিয়ে গেলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন। এরপর মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৯ মার্চ রাতে মুখলেছ উদ্দিন ভূঁইয়াকে অপহরণ করে নরসুন্দার পাড়ে নিয়ে জবাই করে হত্যা করে লাশ পানিতে গুম করে রাখা হয়েছিল। এ ঘটনায় মুখলেছ উদ্দিন ভূঁইয়ার বড়ভাই মিজানুর রহমান বাদী হয়ে প্রথমে সাধারণ ডায়রি ও পরে মিজানসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *