• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

ছাত্রলীগ নেতার হত্যাকারী
মিজানের জবানবন্দী

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের ছাত্রলীগ নেতা মুখলেছ ভূঁইয়ার খুনের দায় স্বীকার করে প্রধান আসামি মিজান (২৬) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মিজানকে গ্রেপ্তারের পর ২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে জেলা শহরের নরসুন্দা নদী থেকে মিজানের দেখানো মতে মুখলেছের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এরপর সন্ধ্যায় মিজানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের খাস কামরায় নিয়ে গেলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন। এরপর মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৯ মার্চ রাতে মুখলেছকে অপহরণ করে নরসুন্দার পাড়ে নিয়ে জবাই করে হত্যা করে লাশ পানিতে গুম করে রাখা হয়েছিল। এ ঘটনায় মুখলেছের বড়ভাই মিজানুর রহমান বাদী হয়ে প্রথমে সাধারণ ডায়রি ও পরে মিজানসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *