• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

এবার পাগলা মসজিদের ১০টি দানবাক্সে পাওয়া গেছে ২৭ বস্তা টাকা

এবার পাগলা মসজিদের
১০টি দানবাক্সে পাওয়া
গেছে ২৭ বস্তা টাকা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১০টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। প্রতি তিনমাস অন্তর দানবাক্স খোলার নিয়ম রয়েছে। এবার রমজানের লম্বা ছুটির কারণে চার মাস ১০ দিন পর দানবাক্স খোলা হয়েছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সর্বশেষ গত ৯ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল এযাবত কালের সর্বোচ্চ ৬ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার ৪২৩ টাকা। তখন ৯টি দানবাক্স ছিল। কিন্তু এবার ৯টিতে সঙ্কুলান না হওয়ায় একটি বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের উপস্থিতিতে সকাল ৭টা থেকে এসব দানবাক্স খোলা শুরু হয়। একেকটি দানবাক্স খুলে টাকাগুলো বস্তায় ভরে দোতলায় নিয়ে মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে। এবার পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ১০২ জন ছাত্র ও রূপালী ব্যাংকের ৭০ জন কর্মী টাকা গণনায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গণনা শেষে এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হবে। তবে টাকার পাশাপাশি বেশ কিছু বিদেশী মুদ্রা এবং অলঙ্কারও পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *