• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

স্বাধীন দেশের প্রথম জাতীয় পতাকার রূপকার শিবনায়ণ দাস চির বিদায় নিয়েছেন

স্বাধীন দেশের প্রথম জাতীয়
পতাকার রূপকার শিবনায়ণ
দাস চির বিদায় নিয়েছেন

# নিজস্ব প্রতিবেদক :-
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার রূপকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস (৭৮) আর নেই। তিনি আজ ১৯ এপ্রিল শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কিছুদিন শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী ও একমাত্র সন্তান ফ্রিল্যান্সার অর্ণব আদিত্যকে রেখে গেছেন।
শিবনারায়ণ দাস ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তখন পাকিস্তান বিরোধী আন্দোলনে দেশ উত্তাল হয়ে উঠলে তিনি মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করেন। আর সেই পতাকাই একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেছিলেন। তাঁর মৃত্যুতে পূর্বকণ্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *