• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কারাদণ্ডে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রেনুর মনোনয়ন বাতিল

কারাদণ্ডে পাকুন্দিয়া
উপজেলা চেয়ারম্যান
রেনুর মনোনয়ন বাতিল

# নিজস্ব প্রতিবেদক :-
দুই বছরের কারাদণ্ড অব্যাহত থাকায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি এবারও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৭ এপ্রিল বুধবার কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা পরিষদের প্রার্থীদের মানোনয়নপত্র বাছাই হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এসময় বর্তমান চেয়ারম্যান ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রেনুর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম। রেনু সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে আসলেও তার সাজা স্থগিত হয়নি।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের স্বাক্ষর জালের ঘটনায় ঢাকার বংশাল থানায় রেনুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। মামলায় দুই বছরের সাজা হলে গত ২৭ মার্চ রেনু সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিনে এসে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রফিকুল ইসলাম রেনু আপীল করবেন বলে জানিয়েছেন। কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *