• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

ঈদ পুনর্মিলনীর কনসার্ট মাতালেন তসিবা-বিথী

ঈদ পুনর্মিলনীর কনসার্ট
মাতালেন তসিবা-বিথী

# নিজস্ব প্রতিবেদক :-
উপজেলার সকল জনপ্রতিনিধিদের মিলনমেলার মাধ্যমে হোসেনপুরে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী। এই পুনর্মিলনীকে প্রাণবন্ত আর আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল জমজমাট কনসার্টের। আর সেই কনসার্ট মাতিয়ে গেলেন তরুণ প্রজন্মের হট ফেবারিট দুই কণ্ঠশিল্পী তসিবা বেগম ও বিথিয়া বিথী। গান গেয়েছেন হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকনও।
জেলা পরিষদ সদস্য মাসুদ আলমের উদ্যোগে ১৫ এপ্রিল সোমবার রাতে হোসেনপুরের শাহেদল বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছিল পুনর্মিলনী ও কনসার্টের। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র আব্দুল কাইয়ুম খোকন। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল, জেলা পরিষদ সদস্য মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম প্রমুখ।
মেয়র আব্দুল কাইয়ুম তাঁর উদ্বোধনী বক্তৃতার পর সকলের অনুরোধে একটি উদ্বোধনী প্রেম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের সূচনা করেন। এর পরই একে একে তসিবা এবং বিথী একাধিক গান পরিবেশন করেন। এসময় শত শত দর্শক-স্রোতা পুরো কনসার্ট উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *