• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

রমজান মাসের সিয়ামের ফযিলত ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

সিয়াম শব্দটি আরবী সাওম এর বহুবচন। যার শাব্দিক অর্থ বিরত থাকা। শরিয়তের পরিভাষায় সিয়াম হলো, আল্লাহর সন্তুষ্টির নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যৌনসম্ভোগসহ সিয়াম ভঙ্গকারী কিংবা সিয়ামে ত্রুটি সৃষ্টিকারী সকল বস্তু হতে বিরত থাকা। সিয়াম আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক বিশেষ ইবাদত, যা পালন করলে বিভিন্ন ফযিলত পাওয়া যায়। নিম্নে কতিপয় ফযিলতের কথা উল্লেখ করা হল:
১। সিয়াম পালনকারীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এক্ষেত্রে রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে পূণ্যের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বুখারী: ৩৮, ২০১৪)
২। সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন। রাসূল (সা.) বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন। কেননা (হাদীসে কুদসীতে এসেছে, আল্লাহ তায়ালা বলেন,) সিয়াম শুধুমাত্র আমার জন্য। আর আমিই এর প্রতিদান দেব। (মুসলিম: ১১৫১)
৩। সিয়ামের সমতুল্য কোন ইবাদত নেই। আবু উমামা রাহেলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা.) কে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি আমলের কথা বলুন যার দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেন, তুমি সিয়াম পালন কর। কেননা এর সমকক্ষ কোন ইবাদত নেই। (নাসাঈ: ২২২১)
৪। সিয়াম ঢাল স্বরূপ। রাসূল (সা.) বলেন, সিয়াম ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার এক মজবুত দূর্গ। (আহমদ: ৯২২৫)
৫। সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তায়ালার নিকট মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয়। রাসূল (সা.) বলেন, যার হাতে মুহাম্মদ এর প্রাণ সে সত্ত্বার শপথ করে বলছি, সিয়াম পালন কারীর মুখের ঘ্রাণ আল্লাহ তায়ালার কাছে মিশকের ঘ্রাণের চেয়েও প্রিয়। (বুখারী: ১৯০৪, মুসলিম: ১১৫১)
৬। কিয়ামতের দিন সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। রাসূল (সা.) বলেন, সিয়াম ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি। তাই তার ব্যপারে তুমি আমার সুপারিশ কবুল কর। (মুসনাদে আহমদ: ৬৬২৬)
৭। সিয়াম পালনকারী রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদীসে এসেছে, রাসূল (সা.) বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধু সিয়াম পালনকারীরা ঐ দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ঐ দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর ঐ দরজাটি বন্ধ করে দেয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেহ আর সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। (বুখারী: ১৮৯৬, মুসলিম: ১১৫২)
উল্লেখিত আলোচনায় সিয়ামের কিছু ফযিলতের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ফযিলতগুলো দান করুন। আমীন
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল- শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *