• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে বায়তুল হেলাল জামে মসজিদ নামাজের জন্য উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ‘বায়তুল হেলাল জামে মসজিদ’-এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) শহরের ভৈরব পুর (দ:) পাড়া বঙ্গবন্ধু সরণি’র পশ্চিম পাশে আইডিয়াল স্কুলের পিছনে জু্ম্মার নামাজের মাধ্যমে নামাজ পরিচালনা শুরু হয়। জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ করেন ও নামাজের ইমামতি করেন মওলানা আমির হামজা। মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের তত্বাবধানে এই মসজিদ এর নির্মান কাজ চলমান রয়েছে।
মসজিদ উদ্বোধনে উপস্থিত থেকে নামাজে অংশ গ্রহণ করেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান। এ ছাড়াও নামাজে শত শত মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।
উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভিন্ন মুসুল্লীরা ও স্থানীয় নেতৃবৃন্দ মসজিদ নির্মানে সহায়তার ঘোষনা দেন। এসময় স্থানীয় এমপি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ টাকা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।
জানা যায়, ৩ ডিসেম্বর মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চার মাসে সকলের সহযোগীতায় নিচতলা ভবন নামাজের জন্য উপযোগী করে মসজিদটি নির্মান করতে ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাকী কাজ শেষ করে তিনতলা ভবনের মসজিদটি নির্মাণে প্রায় ১ কোটি টাকা খরচ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *