# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের ওয়ালি নেওয়াজ খান কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো. বজলুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে শরীফুন্নাহার একই কলেজে পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক। বুধবার বাদ এশা শহরের শহীদি মসজিদে জানাজা শেষে শোলাকিয়ার বাগে জান্নাত গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বজলুর রহমানের মৃত্যুতে কলেজের অধ্যক্ষ মো. আল আমিন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।