• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি টাকার ভারতীয় কাপড় পাচারকালে ২ জন আটক, কভার ভ্যান জব্দ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৪ বস্তা ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ২৭ ফেব্রুয়ারি বুধবার রাতে পৌর শহরের নিউটাউন ওয়ালটন শো-রুমের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া থানার গৌরীপুর আদর্শগ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. আলামিন হাওলাদার (৪০) ও সুনামগঞ্জ জেলার সদর এলাকার মাইজবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে মো. আক্তার হোসেন (২২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি বুধবার রাতে পৌর শহরের নিউটাউন ওয়ালটন শো-রুমের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে মেট্রো-ন-১৩-৩১৮৮ কাভার ভ্যান আটক করে। এসময় গাড়িতে থাকা আল আমিন ও আক্তার হোসেনকে আটক করতে পারলেও রেজা (৪৮) ও মতি (৫২) নামের দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আটকের পর তাদের সাথে থাকা কাভার ভ্যান তল্লাসী করে ৯৪ বস্তা ভারতীয় শাড়ি পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চোরাচালানকারীরা সক্রিয় রয়েছে। বিশেষ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা কভার ভ্যানে প্রায় ৯৪ বস্তায় ৩ হাজার ৩৫০ পিস শাড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় তৈরী পণ্য চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এনে দেশের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *