• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রুবেল বিক্রি করেন ৪৮ টাকায় বাজারে হয়ে যায় ৬৫ টাকা

ইটনার কুনিয়ার হাওরের খালে রুবেলের হাঁসের খামার -পূর্বকণ্ঠ

রুবেল বিক্রি করেন ৪৮ টাকায়
বাজারে হয়ে যায় ৬৫ টাকা

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার কুনিয়ার হাওরে বড় হাঁসের খামার করেছেন রুবেল মিয়া। পার্শ্ববর্তী এলংজুড়ি এলাকার রুবেল ধান চাষের পাশাপাশি পাঁচ বছর ধরে হাঁসের খামারে মন দিয়েছেন। খাবারের দামের তুলনামূলক হিসাবে এখন লস হচ্ছে। বৈশাখ-জ্যেষ্ঠ মাসে লাভের মুখ দেখতে পাবেন বলে আশা করছেন। খামারের ডিম রুবেল মিয়া পাইকারদের কাছে বিক্রি করছেন ৪৮ টাকা হালি। সেই ডিমই বাজারে গিয়ে ১৭ টাকা বেড়ে হয়ে যাচ্ছে ৬৫ টাকা হালি।
সোমবার রুবেল মিয়ার খামারে গেলে তিনি জানান, ডিমপারা আড়াই হাজার হাঁস নিয়ে খামারটি করেছেন। কুনিয়ার হাওরের কুনিয়া খালের পাড়ে টিন দিয়ে বানিয়েছেন খামার। আর খালের পানিতে জাল দিয়ে বেড়া দিয়ে এর ভেতর দিনের বেলায় ছেড়ে দেন সবগুলো হাঁস। সকাল-সন্ধ্যা উচ্চ স্বরে প্যাঁক প্যাঁক শব্দ করে সাঁতার কেটে বেড়ায়।
রুবেল বিভিন্ন খামার থেকে প্রতিটি হাঁস কিনেছিলেন ৬০০ টাকা করে। আড়াই হাজার হাঁস কিনতে মোট খরচ গেছে ১৫ লক্ষ টাকা। প্রতিদিন এক হাজার ৩০০ ডিম উৎপাদন হচ্ছে। দুইদিন তিনদিনের ডিম জমিয়ে পার্শ্ববর্তী চামড়া বন্দরে পাইকারের হাতে তুলে দেন ৪৮ টাকা হালি দরে। রুবেল জানান, এখন প্রতিদিন চার বস্তা ফিড খাওয়াচ্ছেন ১২ হাজার টাকায়। আর ধান খাওয়াচ্ছেন ৫ হাজার টাকার। ফলে ডিম বিক্রি করেও প্রতিদিন লস হচ্ছে প্রায় দেড় হাজার টাকার মত।
তবে আগামী বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে যখন বিশাল হাওরের বোরো ধান কাটা হবে, তখন খামারের সব হাঁসই সকাল বেলায় উন্মুক্ত হাওরে ছেড়ে দেওয়া হবে। তখন জমিতে ঝরে পড়া ধান খেয়েই হাঁসগুলো পেট ভরে সন্ধ্যায় খামারে ফিরে আসবে। পাশাপাশি ছোট ছোট শামুকও প্রাকৃতিক খাবার হিসেবে পাওয়া যাবে। ওই সময়টাতে খাবার খরচ বেঁচে যাবে। তখন লাভের মুখ দেখবেন বলে রুবেল আশায় আছেন। তিনি জানান, হাঁসগুলো জ্যৈষ্ঠ মাস নাগাদ একটানা ডিম দিবে। এরপর সবগুলোই মাংসের হাঁস হিসেবে বাজারে বিক্রি করে দিবেন। তখন প্রতিটি হাঁস গড়ে ৪০০ টাকা করে বিক্রি হবে। আগামী বছর আবার নতুন করে হাঁস কিনে খামার শুরু করবেন।
জেলা শহরের পুরানথানা বাজারের আব্দুর রশিদসহ বিভিন্ন ডিমের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, তারা প্রতি হালি হাঁসের ডিম বিক্রি করছেন ৬৫ টাকায়। তবে কয়েকদিন আগে ৭০ টাকা ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দোকানিরা হালিতে ১৭ টাকা বাড়তি দামের জন্য পরিবহন খরচ আর দোকান ভাড়ার যুক্তি দেখাচ্ছেন। রুবেলের হাত থেকে দোকান পর্যন্ত আসতে আসতে হালিতে বেড়ে যাচ্ছে ১৭ টাকা। বঞ্চিত হচ্ছেন রুবেলের মত শত শত খামারি। পুরো হাওরাঞ্চলে শতাধিক হাঁসের খামারি রয়েছেন বলে জানিয়েছেন রুবেল মিয়া। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ১৩ উপজেলায় প্রায় ২৫০টি হাঁসের খামার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *