• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২ কেজি গাঁজাসহ তিন
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুর থেকে র‌্যাব ১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন, বাজিতপুরের চেঙ্গাটি গ্রামের এমপির ঘাট এলাকা থেকে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে শাহীন মিয়া (২৬), মাছুম মিয়া (২৭) ও উজ্জ্বল মিয়াকে (২৯) আটক করে ১২ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শাহীন নাসিরনগর উপজেলার মাছমা গ্রামের শামছুল হকের ছেলে। মাছুম শ্রীঘর গ্রামের নাসির মিয়ার ছেলে। আর উজ্জ্বল ভলাকুটকান্দি গ্রামের জুরু মিয়ার ছেলে। এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *