• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক নারীর স্তন টিউমার সফল অপারেশন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এক নারীর স্তন টিউমার (Excision Pyogenic granuloma in Left Breast) সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন করে টিউমার অপসারণ করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার এ অপারেশন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর নেতৃত্বে এ সফল অস্ত্রোপাচার সম্পন্ন করে টিউমার অপসারণ কার্যক্রমে অংগ্রহণ করেন ডা. মো. মাহবুব আলম নিউট্রন এবং এনস্থেসিয়া হিসেবে ছিলেন ডা. এ জেড এম ফরহাদ হোসেন। রোগীটি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার জেরিন (২০), তিনি স্তন টিউমার নিয়ে পরামর্শ নিতে আসলে হাসপাতালের ডাক্তারগণ বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা শেষে তার অস্ত্রোপাচারের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে ৩১ জানুয়ারি বুধবার অপারেশন থিয়েটারে জেরিনের সফল অস্ত্রোপাচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। দু’একদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন।
এ প্রসঙ্গে ডা. বুলবুল আহম্মদ বলেন, শুধু এ অপারেশন নয় এ হাসপাতালে আমরা ঠোঁট কাটা, নরমাল ও সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারী, শিশুদের সুন্নাতে খৎনা, পিতৃথলির পাথর, পেটের ভিতরে টিউমার, স্তন ক্যান্সার, জরায়ু ইনফেকশনসহ বিভিন্ন ধরণের জটিল ও কঠিন অপারেশন করে থাকি। ভৈরব উপজেলাবাসী এ হাসপাতালে এসে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা সরকার নির্ধারিত মূল্যে করতে পারবেন এবং বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *