• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

আল্লাহ কোন কোন কাজে রিযিক বাড়িয়ে দেন ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

বিশ্বনবী মুহাম্মদ (সা.) এর একটি হাদীসে এসেছে যে, আদম সন্তান যদি দুই ময়দান ভর্তি সম্পদ পায়, সে তৃতীয় আরেকটি ময়দান চাইবে। মাটি (অর্থাৎ কবরে যাওয়া) ব্যতীত তার চাহিদা শেষ হবে না। আর আল্লাহ ঐ ব্যক্তিকে ক্ষমা করেন, যে তওবা করে। (বুখারী: ৬৪৩৬) বস্তুতঃ এ শ্রেণির মানুষদের ক্ষুধা কোন দিন মিটবে না এবং তাদের সম্পদে বরকত হয় না। কেননা সম্পদ এবং জীবিকাতে বরকত লাভ করতে হলে আল্লাহ তায়ালার নির্দেশিত পথ ও পদ্ধতির অনুসরণ করার পাশাপাশি যেই সমস্ত কাজ করলে আল্লাহ তায়ালা রিযিক বাড়িয়ে দেন সেই কাজগুলো করতে হয়। আর এই জাতীয় তিনটি কাজের কথা আমরা গত পর্বে জেনেছিলাম। সেগুলো হলো- ১। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা, ২। তাক্বওয়া বা আল্লাহভীতি, ৩। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আর এ পর্বেও আমরা আরো তিনটি কাজের কথা জানব ইন্শাআল্লাহ। যেমন:
৪। দান-ছদক্বা করা বা আল্লাহর রাস্তায় ব্যয় করা। সম্পদ আল্লাহর দান। আল্লাহর রাস্তায় তা ব্যয় করলে সম্পদ কমে না, বরং আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে সম্পদে বরকত হয় এবং তা আরো বৃদ্ধি পায়। এ ব্যাপারে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের ন্যায়। যা থেকে সাতটি শীষ জন্মে। প্রত্যেকটি শীষে একশটি দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা করেন, বহুগুণ বর্ধিত করে দেন। আর আল্লাহ প্রশস্ত দানশীল ও সর্বজ্ঞ। (সূরা বাকারা: ২৬১)
অন্যত্র তিনি বলেন, বল, নিশ্চয়ই আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিযিকদাতা। (সূরা সাবা: ৩৯)
আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (বুখারী: ১৪৪২)
তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, তুমি ব্যয় কর, হে আদম সন্তান! আমিও তোমার প্রতি ব্যয় করব। (বুখারী: ৫৩৫২)
৫। আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। আল্লাহ রব্বুল আলামীন মানব জাতিকে সৃষ্টিই করেছেন তাঁর ইবাদতের জন্য। কারা এই পৃথিবীতে ভাল কাজ করে আর কারা মন্দ কাজ করে তিনি তা-ই দেখতে চান। যারা ভাল কাজ করবে না, বরং মন্দ কাজ করবে তাদেরকে তিনি শাস্তি দিবেন। পক্ষান্তরে যারা ভাল কাজ করবে তাদেরকে তিনি পুরস্কৃত করে ধন্য করবেন। তারা পৃথিবীতেও শান্তিতে থাকবে, মৃত্যুর পরও তারা সুখের স্থান জান্নাতে প্রবেশ করবে। এছাড়াও এটা এত ফজিলতপূর্ণ কাজ যে, এর মাধ্যমে অভাব-অনটন দূর হয়ে যায়।
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মহাপবিত্র আল্লাহ বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতে নিয়োজিত হও। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমন্ডিত করবো এবং তোমার অভাব-অনটন দূর করবো। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানী দিয়ে পূর্ণ করবো এবং তোমার অভাবও দূর করবো না। (ইবনে মাজাহ: ৪১০৭)
৬। দুর্বলদের প্রতি খেয়াল রাখা। সমাজের যারা দুর্বল ও অসহায় শ্রেণির তাদের সাথে ভাল আচরণ করা, তাদের খবরা-খবর নেওয়া এবং তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করা অনেক ফজিলতপূর্ণ একটি আমল। তাদের প্রতি দয়া দেখালে মহান আল্লাহ রব্বুল আলামীন অনেক খুশী হন। তিনিও এই শ্রেণির দয়াবানদের উপর দয়া করে থাকেন। এছাড়াও দুর্বলদের প্রতি খেয়াল রাখা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে, এর বিনিময়ে আল্লাহ তায়ালা রিযিক দিয়ে থাকেন।
আবূ দারদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি: তোমরা আমাকে খোঁজ কর তোমাদের মাঝে যারা নিঃস্ব-দুর্বল তাদের মধ্যে। কেননা তোমরা তোমাদের দুর্বলদের উসিলায় রিযিক পাচ্ছ এবং সাহায্য পাচ্ছ। (নাসাঈ: ৩১৭৯)
উল্লেখিত আলোচনা থেকে আমরা রিযিক বাড়ার কয়েকটি কাজের কথা জানতে পারলাম। কাজেই আমাদের সকলেরই উচিত এই কাজগুলো করা। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন

প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *