• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন

# মিলাদ হোসেন অপু :-
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ ২২ জানুয়ারি সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এর নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের কঠোর বিচারসহ সকল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মীদের নিরাপত্তার জন্য আনসার বাহিনী সদস্যদের নিয়োগের দাবি জানান। এছাড়া তারা আরো বলেন, যদি তাদের এ দাবি না মানা হয় তাহলে সামনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি আসতে পারে।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কার পুকুরে পড়ে ছাত্রলীগের চার কর্মী নিহত হওয়ায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে তাদের অনুসারীরা। এ সময় সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্ট করে তারা। এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *