• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পুষ্টি বিষয়ক সভা

বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পুষ্টি
বিষয়ক সভা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে পুষ্টি কর্মসূচী বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি সোমবার সদর উপজেলা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিমের সঞ্চালনায় সভায় পুষ্টি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. পল্লব কুমার দেবনাথ। সভায় শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, এক সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই ছিল বড় লক্ষ্য। এখন দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এখন জোর দেয়া হচ্ছে পুষ্টির ওপর। পাশাপাশি জোর দেয়া হচ্ছে দূষণমুক্ত খাবারের ওপর। পুষ্টি ছাড়া একটি সুস্থ জাতি সম্ভব নয়। কেবল পেট ভরে খেলে হবে না, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এটা সকল বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। দেশের ১২টি মন্ত্রণালয় পুষ্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এছাড়া কিছু এনজিও পুষ্টি নিয়ে কাজ করছে।
প্রবন্ধে বলা হয়, পুুষ্টির অভাবজনিত কারণে খর্বকায় শিশু জন্ম নিচ্ছে। আমাদের দেশে ২৫ ভাগ শিশু জন্মগত খর্বকায়। তবে এখন মানুষের সচেতনতা অনেক বেড়েছে। আরও বাড়াতে হবে। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে ৬৯ ভাগ শিশুকে জন্মের এক ঘন্টা পর বুকের দুধ খাওয়ানো হচ্ছে। এই হার আরও বাড়াতে হবে। ৫৫ ভাগ বাচ্চাকে ৬ মাস বয়স পর্যন্ত কেবল বুকের দুধ দেয়া হচ্ছে। এই হারও আরও বাড়াতে হবে। দেশে এখন ফলমূল উৎপাদন বেড়েছে। মাছ-মাংস উৎপাদন বেড়েছে। এছাড়া স্বল্পমূল্যের অনেক খাবারে উচ্চ মাত্রায় পুষ্টিগুণ পাওয়া যায়। এগুলি মানুষকে বোঝাতে হবে। তবেই পুষ্টি চাহিদা পূরণ সহজ হবে বলে বক্তাগণ মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *