• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ডা. ইসরাত জাহান এর মহিলা হাসপাতালে রক্ত দানে টিশার্ট উপহারের উদ্যোগ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ডা. ইসরাত জাহান এর মহিলা হাসপাতালে রক্ত দান করলেই টিশার্ট উপহারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি রক্ত দিতে আসা ১০ জনকে টিশার্ট উপহার দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. এ.জেড.এম. ফরহাদ।
এসময় উপস্থিত ছিলেন, রক্ত সৈনিক নজরুল ইসলাম, শামসুল হক বাদল, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী, হাসপাতালের ম্যানেজার মাজহারুল ইসলাম সরকার ও ফারজানা রহমান প্রমুখ।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইসরাত জাহান বলেন, স্বেচ্ছাসেবীরা সম্পূর্ণ বিনামূল্যে নিঃস্বার্থহীনভাবে মুমুর্ষূরোগীগের রক্ত দান করে থাকেন। তাদের কিছুটা উৎসাহ দেয়ার জন্যই এ হাসপাতালের পক্ষ থেকে আমরা সামান্য সম্মান জানানোর জন্য এ টি-শার্ট দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া ডা. ইসরাত জাহান এর মহিলা (উইমেন্স হেলথ কেয়ার সেন্টার) হাসপাতালে প্রতিদিনই সিজারিয়ান অপারেশন হয় ও বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত মুমুর্ষূ রোগী ভর্তি হয়। তাঁদের রক্তের প্রয়োজন হয়। রক্ত সৈনিকদের উৎসাহিত করতেই একজন মুমূর্ষু ও সিজারিয়ান রোগী কে রক্ত দানের পর পরেই একটি টিশার্ট উপহার হিসেবে দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার শাহরিয়ার মাহবুব, হৃদয় মিয়া, লাবণ্য আক্তার, ইয়াসিন মিয়া, শিমু বেগম, সিজান মিয়া, দীপ্ত রহমান, রাশেদ খান, রুবী বেগম ও সোনিয়া রহমান নামে স্বেচ্ছাসেবী রক্তদান কারীদের রক্তদানের পর টিশার্ট উপহারের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। যতদিন স্বেচ্ছাসেবীরা রক্তদান করবে ততদিনই টিশার্ট উপহার প্রদান করা হবে।
এসময় রক্তদানকারী স্বেচ্ছাসেবীরা জানান, আজ টিশার্ট উপহার পেয়ে ভাল লাগছে। এটি একটি মহৎ উদ্যোগ। উপহার পেলে রক্তদান কারীরা উৎসাহ হবে। বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের এটাই ভৈরবে প্রথম উদ্যোগ। আশা করি ভৈরবের সকল হাসপাতালে রক্তদাতাদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। তাহলে ভৈরবে মুমূর্ষু ও সিজারিয়ান রোগীদের রক্তে অভাব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *