• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ভিটামিন-এ খাচ্ছে ৫ লক্ষাধিক শিশু

ক্যাপসুল খাওয়াচ্ছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
খাচ্ছে ৫ লক্ষাধিক শিশু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার আধুনিক সদর হাসপাতালে একটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ সামছুল আলম ও ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনামসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানিয়েছেন, এবার জেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাচ্ছে ৫ লাখ দুই হাজার ৭০৮টি শিশু। এর মধ্যে ৬ থেকে এক বছর বয়সের ৫৮ হাজার ১৮০টি শিশু খাবে একটি করে নীল ক্যাপসুল। আর ১২ মাস থেকে ৫ বছরের ৪ লাখ ৪৪ হাজার ৫২৮টি শিশু খাবে একটি করে লাল ক্যাপসুল। দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ১৩, ১৪, ১৭ ও ১৮ ডিসেম্বরও এসব ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার দুই হাজার ৯১০টি কেন্দ্রে ক্যাপসুলটি খাওয়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *