• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহিতকরণ সভা

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আঞ্জুমান ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পন্ডিত, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থ্য সহকারী, নার্স ও সাংবাদিকবৃন্দ। আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পন্ডিত জানান, আগামী ১২ ডিসেম্বর এক দিনের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন শিশুর লক্ষ্য মাত্রা ৩ হাজার ৫১১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন শিশুর লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৫২৬ জন। মোট ঠিকাদান কেন্দ্র ১৪৫টি, টিকাদান কর্মী ২৯০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *