• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাগলা মসজিদের ৯ সিন্দুকে মিলেছে ৬ কোটি টাকার বেশি

পাগলা মসজিদের ৯
সিন্দুকে মিলেছে ৬
কোটি টাকার বেশি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৬ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার ৪২৩ টাকা। এটা এযাবত কালের সর্বোচ্চ। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ। সকাল সাড়ে ৮টা থেকে গণনা শুরু করে শেষ হয়েছে রাত সাড়ে ১০টার দিকে। এর আগে গত ১৯ আগস্ট ৮টি দানবাক্সে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৭৮ লক্ষ ৯ হাজার, ৩২৫ টাকা। যা ছিল তখন পূর্বেকার সময়ের মধ্যে সর্বোচ্চ।
৯ ডিসেম্বর শনিবার সকাল পৌনে ৮টায় খোলা হয় দানবাক্সগুলো। তিন মাস অন্তর খোলার নিয়ম থাকলেও সংসদ নির্বাচন প্রস্তুতিসহ নানা কারণে এবার খোলা হয়েছে তিন মাস ২০ দিন পর। দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার সিন্দুক একটি বাড়ানো হয়েছিল। তার পরও প্রতিটি সিন্দুকই টাকায় ঠাসা।
মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। এরপর মসজিদের দোতলার সুপরিসর ফ্লোরে ঢেলে করা হয় গণনা। মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ১৩৪ জন ছাত্র, ১০ জন শিক্ষক ও রূপালী ব্যাংকের ৬০ জন স্টাফ গণনায় অংশ নিয়েছেন। দেশী মুদ্রার পাশাপাশি সিন্দুকে বিদেশী মুদ্রাও পাওয়া গেছে। পাওয়া গেছে কিছু সোনা-রুপার অলঙ্কার এবং কিছু চিঠি ও চিরকুট। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য।
ফ্লোরে ঢেলে টাকাগুলো মান অনুযায়ী আলাদা বান্ডেল বাঁধা হয়। আর রুপালী ব্যাংকের আধুনিক গণনা মেশিনে গুণে সেগুলি ট্রাঙ্কে ভরা হয়। গণনা শেষে টাকাগুলো রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হয় বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. রফিকুল ইসলাম।
এই পগলা মসজিদের প্রচার দিন দিনই চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর নানা ধর্মের, নানা শ্রেণির, নানা বয়সের মানুষ এখানে এসে সিন্দুকে টাকা ফেলে যান। অনেকে মানি অর্ডারের মাধ্যমেও টাকা পাঠান। এছাড়া অনেকেই গবাদি পশু আর হাঁস-মুরগিও দান করে থাকেন। সেগুলি প্রকাশ্য ডাকের মাধ্যমে বিক্রি করে এসব টাকাও ব্যাংকে জমা করা হয়।
কেউ পরকালে নাজাতের আশায়, কেউ রোগমুক্তি, কেউ পরীক্ষার ভাল ফল, কেউ সন্তানের আশায়, কেউ পারিবারিক শান্তির আশায়, কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার আশায় এখানে দান করে থাকেন। সিন্দুকে অনেক চিঠি আর চিরকুটও পাওয়া যায়। তাতে বিচিত্র রকমের মনোবাঞ্ছার কথা লেখা থাকে।
কথিত আছে, জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় পৌনে দুইশ বছর আগে প্রতিষ্ঠিত হয় এই পাগলা মসজিদ। মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, কিছু দালিলিক সূত্রে জানা গেছে, শহরের হয়বতনগরের জমিদার জিলকদর দাদ খান প্রায় পৌনে দুইশ বছর আগে এই জায়গায় নরসুন্দার পাড়ে নামাজ আদায় করতেন। এক পর্যায়ে একটি ছোট্ট মসজিদ তৈরি করে তাতে নামাজ পড়তে শুরু করেন। তাঁকে সবাই পাগলা জমিদার বলে ডাকতেন। তাঁর নামানুসারেই মসজিদটির নামকরণ হয়ে যায় ‘পাগলা মসজিদ’। তবে মসজিদের কোথাও এর প্রতিষ্ঠা কালের সন-তারিখ লেখা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *