• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারকালে ভৈরব থেকে চালক ৪ মাদক কারবারি আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে যাত্রীবাহী বাসে করে ৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে চালকসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। এ সময় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। আজ ২৬ নভেম্বর রোববার সকাল ৬টায় বাসস্ট্যান্ড দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকার মৃত নুর মিয়ার ছেলে মামুন (২২), চাঁদপুর জেলার ফরিদগঞ্জের দক্ষিণ চর বাড়ালী এলকার আলী আহম্মদের ছেলে বাস চালক মো. হাসানুজ্জামান টগর (৫৫), কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মন্ডলভোগ গ্রামের মিলন মিয়ার ছেলে বাস হেল্পার মেরাজ (২০) ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে বাস সুপার ভাইজার মোস্তাকিম।
রোববার বেলা ১২টায় একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ হাসান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা রোববার সকালে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে নূরানী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে চালকসহ ৪ জনকে আটক করে।
র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আটক চালকসহ চারজনই মাদক পাচারকারী সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন যাবৎ সিলেটের হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের ও আসামিদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *