• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক দ্বীন ইসলাম নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। আজ ২৫ নভেম্বর শনিবার দুপুরে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পৌর শহরের কালিপুর এলাকার ইব্রাহিম মিয়া ছেলে।
পুলিশ জানায়, দ্বীন ইসলামের বিরুদ্ধে আদালতে মাদকের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও মামলায় দীর্ঘ দিন ধরে সে পলাতক ছিল। অবশেষে থানার এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার নবযোগদানকৃত ওসি মো. সফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরের যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করা হয়েছে। আগামীকাল ২৬ নভেম্বর রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, শনিবার থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আসামি যেই হোক তাকে ধরা পড়তেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *