# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ফেনসিডিল আর গাঁজাসহ দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলো করিমগঞ্জের গাংগাইল পাঠানপাড়া গ্রামের জেনু মিয়ার ছেলে সজিব মিয়া (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন সিংগারবিল পূর্বপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক মিয়া ওরফে কালু (৩৫)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শহরের বড়বাজার পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমিনের নেতৃত্বে বৃহস্পতিবার মধ্যরাতে শহরতলির শোলাকিয়া এলাকার শোলেকা খাতুনের ঘর থেকে এদের গ্রেপ্তার করা হয়। এসময় ১৮ বোতল ফেনসিডিল, ৭২ বোতল এসকাফ ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীদের আদালতের মাধ্যমে আজ ২৪ নভেম্বর শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ।