• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সেবা ও প্রচার সপ্তাহের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা ডাক্তার অনন্যা হোসাইন, বাজিতপুর প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন, বাজিতপুর উপজেলা পরিষদ মসজিদ ইমাম ও খতিব হাফেজ মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *