• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে এইডস বিস্তার রোধে সচেনতনা কর্মসূচী

বক্তব্য রাখছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে এইডস বিস্তার
রোধে সচেনতনা কর্মসূচী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এইডস বিস্তার রোধে সচেতনতা সভা হয়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০ নভেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ। আরও আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান, ডা. চৌধুরী শাহরিয়ার, কেয়ার বাংলাদেশের কর্মকর্তা হুমায়ুন কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপু খান, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, কেয়ার বাংলাদেশের আউটলেট ম্যানেজার কাজল সেন প্রমুখ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়াম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এইচআইভি প্রতিরোধে অগ্রাধিকার কার্যক্রম পরিচালনা করছে বলে সভায় জানানো হয়েছে। এই কার্যক্রমের আওতায় সুঁই-সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারীদের মাঝে এইচআইভি প্রতিরোধ সেবা বর্তমানে দেশের ১৩টি জেলায় চলমান রয়েছে বলেও জানানো হয়েছে। শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ৪ দশমিক ১ শতাংশ। বর্তমানে দেশে ১৭৯ জন এইডস রোগী রয়েছে বলেও সভায় জানানো হয়। এ ব্যাপারে প্রতিটি শ্রেণি-পেশার জনগোষ্ঠীর মধ্যে প্রচারণা জোরদার করার ওপর বক্তাগণ গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *