• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সামাজিক ক্ষমতায়ন কিশোরী সুরক্ষা বিষয়ে ওয়েবসাইট নিয়ে সভা

সামাজিক ক্ষমতায়ন ও কিশোরী সুরক্ষা অ্যাপ নিয়ে সভা -পূর্বকণ্ঠ

সামাজিক ক্ষমতায়ন
কিশোরী সুরক্ষা বিষয়ে
ওয়েবসাইট নিয়ে সভা

# নিজস্ব প্রতিবেদক :-
ব্র্যাকের পক্ষ থেকে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধসহ কিশোরীদের সুরক্ষার জন্য সংযোগ ওয়েবসাইটের পরিচিতি ও ব্যবহার বিষয়ক আলোচনা সভা হয়েছে। ১৯ নভেম্বর রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, এনজিও শাখার নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ মেহেদী হাসান, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, ব্র্যাকের ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা বিষয়ক কর্মসূচীর জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, ডেপুটি ম্যানেজার মজিবুর রহমান প্রমাণিকসহ অন্যান্য এনজিও কর্মকর্তাগণ। সভায় জানানো হয়, এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে কিশোরীরা প্রয়োজনীয় সেবা, তথ্য ও মোবাইলের মাধ্যমে বাল্যবিয়েসহ নানা দিক থেকে নিজেদের সুরক্ষা করার ক্ষেত্রে সহায়তা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *