• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌরসদরের শ্রী শ্রী পাগলনাথ আশ্রমে উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি শ্রী নারায়ন দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি মজুমদার।
রঞ্জন সূত্রধরের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ নারায়ন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাস, শ্রী শ্রী বংশীদাস আশ্রম কমিটির সভাপতি সুখন সাহা চৌধুরী, মদন মোহন জিউর আখড়ার সভাপতি তনুজ কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে উপজেলা পূজা উদযাপন পরিষদে পলাশ চন্দ্র সরকারকে সভাপতি ও সুজন দেবনাথকে সাধারণ সম্পাদক রেখে আংশিক কমিটি গঠন করা হয়। এদিকে পাকুন্দিয়া পৌর পূজা উদযাপন পরিষদে লিটন রায়কে সভাপতি ও রঞ্জন সূত্রধরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় তাদেরকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা কমিটির নিকট জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *