• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের দামে কোথাও বিক্রি হচ্ছে না আলু

জেলা শহরের পুরানথানা বাজরের ব্যবসায়ী আব্দুল কাদিরের দোকান -পূর্বকণ্ঠ

বাণিজ্য মন্ত্রণালয়ের
দামে কোথাও বিক্রি
হচ্ছে না আলু

# নিজস্ব প্রতিবেদক :-
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, মঙ্গলবার থেকে বাজারে ৩৬ টাকা কেজি দরে আলু পাওয়া যাবে। কিন্তু কিশোরগঞ্জে এই দামে কোন দোকানেই আলু পাওয়া যাচ্ছে না। গত এক সপ্তাহ যাবত কেজিতে ১০ টাকা কমে আলু বিক্রি হচ্ছিল ৪৫ টাকা কেজি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার পর মঙ্গলবার থেকে উল্টো ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি। তবে একজন ব্যবসায়ীকে আগের দামে কেনা আলু ৪৫ টাকা কেজি করে বিক্রি করতে দেখা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার বলা হয়েছিল, মঙ্গলবার থেকে সকল হিমাগার থেকে একজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে ব্যবসায়ীদের কাছে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। ব্যবসায়ীরা বাজারে খুচরা বিক্রি করবেন ৩৬ টাকা কেজি দরে। মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের পুরানথানা বাজার, বড়বাজার ও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে দেখা গেছে, ৫৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তবে পুরানথানা বাজারের ব্যবসায়ী আব্দুল কাদির বিক্রি করছেন ৪৫ টাকা কেজি করে। তিনি জানান, তাঁর আলু আগের দামে কেনা বলে অন্যরা বাড়ালেও তিনি ৪৫ টাকা কেজি করেই বিক্রি করছেন।
এদিকে স্টেশন রোডের নিয়ামত স্টোরের মালিক শাহীন মিয়া ক্রয় রসিদ দেখিয়ে বলেন, তিনি মঙ্গলবার বড়বাজারের অলি ট্রেডার্স নামে আড়ত থেকে আলু কিনেছেন ৫০ টাকা কেজি দরে। বিক্রি করছেন ৫৫ টাকা কেজি। এ ব্যাপারে অলি ট্রেডার্সের মালিক ইউসুফ মাহমুদ জানান, তাঁর কাছে ভারতের কিছু আলু ছিল। সেগুলি তিনি সোমবার বিক্রি করেছেন ৩৮ থেকে ৪০ টাকা কেজি। কিন্তু স্থানীয় আলু ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে স্বীকার করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার বিষয়ে তিনি কিছু শোনেননি বলে জানিয়েছেন।
এদিকে জেলা কৃষি বিপণন কর্মকর্তা শিখা বেগম জানান, সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলুর দাম নির্ধারণ করে দেয়ার পর মঙ্গলবার তাঁর মহা-পরিচালকের সঙ্গে জুম মিটিংয়ের কারণে খোঁজ নিতে পারেননি। তবে বুধবার তিনি হিমাগারে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। তবে জেলার চারটি হিমাগারের মধ্যে ভৈরবের দুটি হিমাগারের আলু শেষ হয়ে গেছে। কেবল পাকুন্দিয়ার দুটি হিমাগারে অক্টোবরে ৩২ হাজার বস্তা আলু ছিল। বর্তমানে ২০ হাজার বস্তা থাকতে পারে। এসব হিমাগারে বুধবার তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *