• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে মেয়েকে ধর্ষণ করে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা করেছে বাবা

#মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নিজের প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা করেছে বাবা । আজ ১৫ অক্টোবর রোববার বাজিতপুর উপজেলা পৈলানপুর থেকে ওই বাবাকে আটক করে বাজিতপুর থানা পুলিশ ।
এ ঘটনায় মেয়েটির মা সবজাহান (৩৩) বাদী হয়ে বাজিতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগে বলেন, পনেরো ষোলো বছর আগে ছানু মিয়ার (৩৫) সাথে আমার বিয়ে হয়। বিয়ের বছর দেড়েক পর আমার একটি প্রতিবন্ধী মেয়ে জন্ম লাভ করে। বেশ কিছু দিন ধরে মেয়েটির শারীরিক পরিবর্তন ঘটলে গত ১৩ অক্টোবর মামাত বোন চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক পরীক্ষার পর চিকিৎসক জানান, এই মেয়ে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে মেয়ের কাছে ঘটনার সম্পর্কে জানতে চাইলে মেয়ে রিয়া আক্তার (১৫) বাবার বিরুদ্ধে অভিযোগ করে ।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, স্বামীর বিরুদ্ধে স্ত্রী এমন লজ্জাজনক ঘটনা শুনে থানা পুলিশ একটি টিম তাকে আটক করতে পাঠায় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছানু মিয়া তাঁর নিজের প্রতিবন্ধী নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছেন বলে স্বীকার করেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *