• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। শোভাযাত্রা, বেলুন ওড়ানো আর আলোচনা সভাল মাধ্যমে কিশোরগঞ্জে দিবসটি পালিত হয়েছে। ১৯৬৫ সালে ইরানের রাজধানী তেহরানে ইউনেস্কো আহূত শিক্ষা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে প্রতি বছর ৮ সেপ্টেম্বর দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। স্বাধীনতার পর বাংলাদেশে দিবসটি পালন শুরু হয় ১৯৭২ সালের ৮ সেপ্টেম্বর থেকে।
দিবসটি উপলক্ষে আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, এনডিসি সুশান্ত সিংহ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকার প্রমুখ।বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে -পূর্বকণ্ঠ
এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সভাপতিত্বে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা করা হয়। এতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিখিল চন্দ্র কর্মকারের স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম ও নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি আলম সারোয়ার টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাবিলা ফেরদৌস।
আলোচনা সভায় জানানো হয়, কিশোরগঞ্জে বর্তমানে সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯৪ ভাগ। আর জাতীয়ভাবে এই হার ৭৬ দশমিক ৮ ভাগ। জেলার কোন কোন এলাকার সামগ্রিক পশ্চাতপদতা এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার কারণে শতভাগ সাক্ষরতা অর্জন করা সম্ভব হচ্ছে না। তবে সরকার উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সাক্ষরতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সরকারের পাশাপাশি জেলার সকল মানুষকেই সাক্ষরতার হার বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে বলে বক্তাগণ উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *