• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে মেধাবী তরুন সাব্বিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

# মুহাম্মদ কাইসার হামিদ :-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের মধ্যদিয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন আঙ্গুর, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন, আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রমিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পিং-এ অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু রোগ, গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মুহাম্মদ আজিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. ঝুটন চন্দ্র বণিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন শরীফ, জাতীয় কিডনি হাসপাতালের কনসালটেন্ট (ইউরোলজি) ডা. মো. জিয়া উদ্দিন, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, নরসিংদী সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোস্তফা কামাল উদ্দিন খান, নরসিংদী জেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট (অর্থেপেডিক্স) ডা. মো. শহীদুল ইসলাম ডালিম, ভৈরব ট্রমা সেন্টারের কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. নাসিম আল ইসলাম, নরসিংদী সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউসার সুমন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আদনান আখতার, মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা ও মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান।
যাকে ঘিরে এতো বড় মহৎ উদ্যোগ শাহরিয়ার সাব্বিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি ছোট ভাইয়ের প্রতি স্নেহ ও ভালোবাসার টানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাত হোসেন কবিরের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *