• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

# বিশেষ প্রতিনিধি :-
কিশোরগঞ্জের ভৈরবে আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় ভৈরব রেলস্টেশনের হোম সিগন্যালে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়লেও অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে না। আজ বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত অবস্থায় ছিল।
ভৈরব রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দুটি এগারসিন্ধুর এক্সপ্রেস ঢাকা-কিশোরগঞ্জের মধ্যে চলাচল করে। উভয় ট্রেনের ভৈরব স্টেশনে যাত্রাবিরতি রয়েছে। ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার পর ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে তবেই ঢাকা কিংবা কিশোরগঞ্জ যেতে হয়। এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটির ভৈরব স্টেশনে যাত্রাবিরতির নির্ধারিত সময় সকাল ৯টা ৬ মিনিট এবং ছেড়ে যাওয়ার সময় ৯টা ২৬ মিনিট। ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয় সকাল ৯টা ২০ মিনিটে। এরপর কিশোরগঞ্জ অভিমুখে যাওয়ার জন্য ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি আর নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে যেতে পারেনি।
ভৈরব রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ট্রেনের ইঞ্জিন উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে। বিকল্প ইঞ্জিনও আখাউড়া থেকে আনা হচ্ছে। বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *