• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

অসুস্থ হচ্ছেন মানুষজন মরছে গরু ছাগল হাঁস সীসা কারখানা বন্ধের দাবি

অসুস্থ হচ্ছেন মানুষজন
মরছে গরু ছাগল হাঁস
সীসা কারখানা বন্ধের দাবি

# নিজস্ব প্রতিবেদক :-
অবৈধ সীসা কারখানার বিষক্রিয়ায় মারা গেছে ২৫টি গরু, ৩০টি ছাগল, ২০০ হাঁস। শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছেন বৃদ্ধ থেকে শিশু, নানা বয়সের মানুষ। করিমগঞ্জ-নিকলীর রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কে স্থাপন করা হয়েছে গাড়ির ব্যাটারি গলিয়ে সীসা বের করার ওই ভয়ঙ্কর কারখানা। কারখানাটি বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল ২৬ আগস্ট শনিবার গুনধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশনের ব্যানারে ওই সড়কে আয়োজিত মানববন্ধনে শিশুসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় হাতে হাতে বিভিন্ন শ্লোগান সংবলিত পোস্টারও দেখা যায়।
সংগঠনের আহবায়ক হেদায়েত উল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব আবু সজিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক একরামুল হক, এলাকার মুজিবুর রহমান মঞ্জু, আনিসুর রহমান আরজু, সিরাজুল ইসলাম, ফেরদৌস মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, এখানে অবৈধভাবে প্রায় ৮ মাস আগে এই সীসা কারখানা খুলে বিভিন্ন ইঞ্জিনচালিত যানবাহনের ব্যাটারি গলিয়ে সীসা বের করা হচ্ছে। এর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া আর বর্জ্যরে কারণে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। এলাকাবাসীর শ্বাসকষ্টসহ নানা রকম রোগ হচ্ছে। আশপাশের জমির ঘাস খেয়ে অন্তত ২৫টি গরু আর ৩০টি ছাগল মারা গেছে। পাশের হাওরে বিচরণ করা অন্তত ২০০টি হাঁস মারা গেছে। পার্শ্ববর্তী মদন এলাকার জুয়েল মিয়া জানান, তাঁরই ৫০টি হাঁস মারা গেছে। তাঁরা কারখানাটি অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
কারখানায় গিয়ে মালিক কিশোরগঞ্জ শহরতলির তারাপাশা এলাকার মোশারফ হোসেন মুসাকে পাওয়া যায়নি। তাকে ফোন করলে বলেন, এখন কারখানার কাজ বন্ধ রয়েছে। জায়গার মালিকের কাছে সিকিউরিটির ২৫ হাজার টাকা জমা আছে। সেটি ফেরত পেলে তিনি কারখানা বন্ধ করে চলে যাবেন। কারখানার কর্মচারী গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিল্লাল হোসেনকে প্রশ্ন করলে বলেন, তারা রাতের বেলায় দুটি চুলায় ব্যাটারি গলানোর কাজ করেন। তবে এর ছাঁই আর ধোঁয়া বাইরে চলে যায় বলে তিনি স্বীকার করেছেন।
এদিকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন জানান, এ ধরনের কারখানার কোন অনুমোদন নেই। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
করিমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, তিনি কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দিয়েছিলেন। নতুন করে আবার চালু করার বিষয়টি তাঁর জানা নেই। তবে আবার অভিযান চালাবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *