• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে ৪৮ জন এতিম অসহায় শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৪৮ জন গরিব ও এতিম শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খৎনা (মুসলমানি) অপারেশন ও ওষুধ বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। দিনব্যাপি এই চিকিৎসা কার্যক্রমে সুন্নতে খৎনা ছাড়াও গর্ভবতী মহিলাদের ফ্রি চেকআপ, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা ও ফ্রি সিজার অপারেশন শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা কার্যক্রমে ডা. কিশোর কুমার ধর, ডা. মাহবুব আলম, ডা. মাসুম বিল্লাহ ও ডা. বিনিতা দাসসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা ভৈরবের বিভিন্ন এতিম খানার ৫ থেকে ৮ বছর বয়সী ৪৮ জন গরীব ও এতিম শিশুকে সুন্নতে খৎনা (মুসলমানি) করিয়েছি। এসময় তাদের প্রত্যেককে একটি করে লুঙ্গি-গেঞ্জিসহ উপহার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।
এছাড়া গর্ভবতী মহিলাদের ফ্রি চেকআপসহ ঔষধ সরবরাহ, রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।
তিনি আরো বলেন, এই চিকিৎসা কর্যক্রমে চণ্ডিবের এলাকা শিরিনা বেগম ও কালিপুর এলাকা মনিরা বেগম নামে দুইজন গর্ভবতী মহিলাকে সিজার অপারেশন করা হয়েছে। মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *