• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে চিকিৎসাধীন ১০৯ জন ডেঙ্গু রোগী

সৈয়দ নজরুল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে চিকিৎসাধীন
১০৯ জন ডেঙ্গু রোগী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আজ ১৩ আগস্ট রোববার ১০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ডা. সাইফুল ইসলাম। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে রোববার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানিয়েছেন, রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন, জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৫ জন, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, আর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মুশতাকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *