• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুরে বাল্য বিবাহ মুছলেকা দিয়ে বন্ধ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মুছলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম।
জানা যায়, ১ আগস্ট মঙ্গলবার হোসেনপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের কন্যা শারমিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুর্শিদমহল গ্রামের নুর হোসেনের পুত্র খাইরুল ইসলামের সাথে বিয়ের দিন তারিখ ঘোষনা করা হয়। বিয়ের প্রস্তুতি ছিল বেশ ঝাঁকজমক। ঐদিন দুপুরে কন্যার বাড়িতে মেহমানদের খাওয়া দাওয়া চল ছিল। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নজরে আসলে তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের পিতাকে ১০ হাজার জরিমানাা ও মুছলেকা দিয়ে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না বলে অঙ্গীকার করেন কন্যার অভিভাবক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম। পেশকারের দায়িত্ব পালন করেন নাজির কামরুল হাসান রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *