• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার টান সিদলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরা আক্তার (২৫) উপজেলার টান সিদলা গ্রামের সুশেন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার টান সিদলা গ্রামের হযরত আলীর ছেলে লিকন মিয়া আমন জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত পাম্প স্থাপন করেন।
এসময় একই গ্রামের পাগলা বাড়ির গৃহবধূ মনিরা পুকুরের পানিতে থালাবাসন ধুয়ার জন্য কাজ করতে যান। পুকুরের পানি স্পর্শ করা মাত্রই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *