• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ডায়রিয়ার প্রবণতা বাড়ছে তবে সহজেই সুস্থ হচ্ছে

জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালে রোগির জন্য স্যালাইন প্রস্তুত করা হচ্ছে -পূর্বকণ্ঠ

ডায়রিয়ার প্রবণতা বাড়ছে
তবে সহজেই সুস্থ হচ্ছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইদানিং ডায়রিয়ার প্রবণতা বাড়ছে। তবে ভয়ের পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। সহজেই রোগিরা সুস্থ হয়ে যাচ্ছে। আজ ২১ জুলাই শুক্রবার সকালে শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের ডায়রিয়া রোগিদের চিকিৎসা চলছে। সদর উপজেলার কুট্টাগড় গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩০) আজ সকালে ভর্তি হয়েছেন। স্বজনরা জানান, জ্বর, শরীর ব্যথা আর পাতলা পায়না হওয়ার কারণে তিনি আজ সকালে অজ্ঞান হয়ে পড়েন। এর পরই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা দেয়ার পর অবস্থা কিছুটা উন্নতির দিকে। শহরের হয়বতনগর এলাকার পল্টু মিয়ার মেয়ে তায়েবাকে (৯) জ্বর, বমি আর পাতলা পায়খানার কারণে বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও উন্নতির দিকে। শহরতলির লতিবপুর এলাকার কামাল মিয়া (৩২) পাতলা পায়খানা আর বমির কারণে আজ সকালে ভর্তি হয়েছেন। তাকে স্যালাইন দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, আজ ২১ জুলাই শুক্রবার হাসপাতালে জেলায় মোট ৮৫ জন ডায়রিয়া রোগি চিকিৎসাধীন আছে। এর মধ্যে ২৫০ শয্যার হাসপাতালে ২৭ জন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, আর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৪৩ জন। সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় কোন জটিল ডায়রিয়া রোগি নেই। এখন মানুষ অনেক সচেতন। গ্রামাঞ্চলেও এখন হাতের কাছেই খাবার স্যালাইন পাওয়া যায়। ফলে একটু ডায়রিয়ার ভাব দেখলেই মানুষ খাবার স্যালাইন খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। তবে যারা মুখে খাবার গ্রহণ করতে পারে না, বমি হয়, কেবল তাদেরকেই হাসপাতালে আনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *