• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

দুই রথযাত্রায় ভক্তে সয়লাব কিশোরগঞ্জ

রথযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার ভক্ত -পূর্বকণ্ঠ

দুই রথযাত্রায় ভক্তে
সয়লাব কিশোরগঞ্জ

# নিজস্ব প্রতিবেদক :-
দুই সংগঠনের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের পৃথক রথযাত্রার কারণে অচল হয়ে পড়ে কিশোরগঞ্জ জেলা শহর। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বিভাগকে হিমসিম খেতে হয়েছে। আজ ২০ জুন মঙ্গলবার বিকালে বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ ও গৌরনিতাই জিউর আখড়া থেকে বের হয় শ্রী শ্রী হরিকথা যুব সংঘের রথ। আর কালীবাড়ি থেকে বের হয় ইসকন প্রচার কেন্দ্রের রথ। প্রতিটি রথযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেন। দুই পাশে মোটা দড়ি লাগিয়ে নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা রথ টেনে নিয়ে শহর প্রদক্ষিণ করেন। এক সময় স্টেশন রোডে বিপরীত দিক থেকে দুই রথ পাশাপাশি অতিক্রম করলে রাস্তা ভক্তে ভক্তের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে গোপীনাথ আখড়া চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখ। সঞ্চালনা করেন সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *