• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবস পালন

# মিলাদ হোসেন অপু :-
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরবে শেষ হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। আজ ১৩ জুন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়াম রুমে দিবসটির সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিম খান, ভৈরব থানা ওসি (তদন্ত) মোহাম্মদ শাহ আলম মোল্লা, পৌর আওয়ামী লীগ সহ-দপ্তর সম্পাদক হাজী মো. ফরহাদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তার মানবদেহে স্বাস্থ্যকর খাদ্যের তাৎপর্য এবং ভূমিকা তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা বলেন, সরকার সপ্তাহ জুড়ে পুষ্টি সচেতনতার প্রচারের জন্য বিভিন্ন কর্মসূচী চালু করেছে। ৬ জুন থেকে শুরু হয়ে এই পুষ্টি সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক আলোচনা ও শিশুদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করা হয়েছে। মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন করতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সোচ্চার রয়েছেন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে পারলেই সুন্দর জাতি গঠন ও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বক্তারা আরো বলেন, সঠিক পুষ্টির সম্পর্কে সাধারণ দিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার বিভিন্ন কার্যক্রম নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার মানুষের স্বাস্থ্যকর জীবনধারার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কনসার্লটেন্টসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *