• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিশোরগঞ্জে সেমিনার

সেমিনারে বক্তব্য রাখছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক -পূর্বকণ্ঠ

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা
নিয়ে কিশোরগঞ্জে সেমিনার

# নিজস্ব প্রতিবেদক :-
মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কিশোরগঞ্জে সেমিনার হয়েছে। কিশোরগঞ্জ পৌর এলাকার প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সমিতি ‘কিশোরগঞ্জ সোসাইটি অব হেলথ সর্ভিসেস’ এ সেমিনারের আয়োজন করে।
দেশের কিছু মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বর্জ্য ব্যবস্থাপনার আয়োজন থাকলেও কিশোরগঞ্জে নেই। কেবল পৌর এলাকাতেই ৪৫টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এগুলির উচ্চ ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার মত কোন বৈজ্ঞানিক ব্যবস্থা বা অবকাঠামোগত সুবিধা নেই। ফলে এসব বর্জ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। স্নায়ুরোগ এবং অটিজমের মত উপসর্গও তৈরি হচ্ছে। এ ধরনের বর্জ্যরে নিরাপদ ব্যবস্থাপনার জন্য অত্যাধুনিক অবকাঠামো নির্মাণে কোটি টাকা প্রয়োজন হলেও এসব প্রতিষ্ঠানের মালিকদের সমিতি ‘কিশোরগঞ্জ সোসাইটি অব হেলথ সর্ভিসেস’ নিজেরাই এ ধরনের অবকাঠামো নির্মাণ করবে বলে সেমিনারে জানানো হয়েছে।
৩ জুন শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের একটি হোটেলের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এই সমিতির সভাপতি কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খানের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. হাবিবুর রহমান, প.প. বিভাগের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম ও আবদুল হামিদ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ। সেমিনারে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. খন্দাকার মোস্তাকিম ও ডা. আমিনুল ইসলাম।
প্রবন্ধে বলা হয়, মেডিক্যাল বর্জ্যগুলো বৈশিষ্ট অনুসারে পাঁচ ধরনের বিনে রাখা হয়। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ও সংক্রামক বর্জ্যগুলো রাখা হয় হলুদ বিনে। এগুলো ‘ইনসিনারেশন’ পদ্ধতিতে ধ্বংস করতে হয়। এর জন্য কয়েক ধাপের বিশেষ যান্ত্রিক পদ্ধতি রয়েছে।
আলোচকগণ বলেন, প্রতিদিন রাতে শহরের সকল ক্লিনিক থেকে বর্জ্যগুলো একটি বিশেষ ভ্যান দিয়ে সংগ্রহ করা হয়। কিন্তু সেগুলো পরবর্তীতে অবকাঠামোগত সুবিধার অভাবে গতানুগতিক পদ্ধতিতে ডাম্পিং করা হয়। এর জন্য অবকাঠামো তৈরি করতে হলে প্রায় কোটি টাকার প্রয়োজন। তবে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা নিজেরা অর্থায়ন করে এই অবকাঠামো গড়ে তুলবেন বলে উপস্থিত সবাই একমত পোষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *