• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-
“গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ২৯ মে সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিস চলাকালীন বহিঃ বিভাগে আগত রোগীদের দেয়া হয় বিশেষ স্বাস্থ্য সেবা।
শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. মফিজুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর ইভা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আফরিন নীলা।
এসময় স্বাগতিক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। তার মধ্যে স্বাস্থ্যে শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানোটায় একটি অন্যতম বিষয়। তিনি আরো বলেন, যেকোনো প্রসব যেন হাসপাতাল কেন্দ্রিক হয়। সেটি সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতাল হোক। তিনি আরো বলেন, প্রতিটি প্রসূতির প্রসবকালীন সময়ে অন্তত চারবার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ করানো উচিৎ । বাড়িতে কোনো অবস্থাতে ডেলিভারির চেষ্টা করা উচিৎ নয়, এতে নবজাতক ও মায়ের জীবনের ঝুঁকি বাড়তে পারে।
নিরাপদ মাতৃত্বের বিষয় বস্তু তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা।
আলোচনা সভায় নিরাপদ মাতৃত্বের জন্য করণীয় এবং প্রসব-পরবর্তী সংক্রমণ প্রতিরোধে বিশেষ জোর দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *