• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভেজাল মসলা কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

ভেজাল মসলা কারখানায় অভিযানের দৃশ্য -পূর্বকণ্ঠ

ভেজাল মসলা কারখানায়
৫০ হাজার টাকা জরিমানা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ধানের কুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, তার নেতৃত্বে ভেজাল মসলার কারখানায় আজ ২৯ মে সোমবার একটি অভিযান হয়। এসময় সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় শরীফুজ্জামান রাসেল রাইসমিলে গিয়ে দেখা যায়, ধানের কুড়াসহ ভেজাল মিশিয়ে মরিচ, হলুদ ও ধনিয়ার গুড়া তৈরি করা হচ্ছে। এই অপরাধে কারখানার পরিচালক কাছুম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল মসলা ধ্বংস করা হয়েছে।
এছাড়া শহরতলির সতাল এলাকায় রাজু স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও প্রসাদনী রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় হৃদয় বণিককে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *