• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

অফিস চলাকালে চিকিৎসক অনুপস্থিত, তালাবদ্ধ পরিবার-পরিকল্পনা কেন্দ্রে জ্বলছে বৈদ্যুতিক বাতি

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে সকাল ১০ টার পরও তালাবদ্ধ পরিবার-পরিকল্পনা কেন্দ্রে বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখা যায়। এতে করে বিদ্যুৎ অপচয় হচ্ছে নিয়মিত।
আজ ৭ মে রোববার সকাল ১০ টায় এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য মতে সালুয়া পরিবার-পরিকল্পনা কেন্দ্রে সপ্তাহে ২-৩ দিন ডাক্তার আসেন তাও দেরি করে। আবার চলে যায় নির্ধারিত সময়ের আগেই।
মুঠোফোনে কথা হলে সালুয়া ইউনিয়ন পরিবার-পরিকল্পনা কেন্দ্রে কর্মরত চিকিৎসক রাজেশ কান্তি দাস সাংবাদিকদের বলেন, অসুস্থতার জন্য ইদানিং দেরিতে আসতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার সাংবাদিকদের বলেন, খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *